• ঢাকা, বাংলাদেশ    
  • শুক্রবার , ৪ জুলাই ২০২৫ ,৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  • বিনোদন

    মুক্তি পেলো কভার গান ‘মানুষ চেনা বড় দায়’

      বিনোদন ডেস্ক ৪ জুলাই ২০২৫ , ৭:৪৪:৩১ প্রিন্ট সংস্করণ

    দেশের নাট্য ও ইউটিউব বিনোদন অঙ্গনের সুপরিচিত নাম এম এইচ মুন্না নতুন করে আলোচনায় এসেছেন কণ্ঠশিল্পী সূচনা রায়-এর কণ্ঠে কভার গান ‘মানুষ চেনা বড় দায়’ প্রকাশের মাধ্যমে। গানটি মুক্তি পেয়েছে তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান MH Munna Production–এর ব্যানারে, যা ইতোমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

    চিত্রায়ন হয়েছে দিনাজপুরের প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা রামসাগর দীঘি এলাকায়। গানে অভিনয় করেছেন এম এইচ মুন্না নিজে, মাহি ইসলাম মাহি এবং জয়া রায়। গানের কথা লিখেছেন মল্লিক রাসেল, সুর দিয়েছেন আকাশ মাহমুদ, আর সংগীত পরিচালনা ও ভিডিও নির্মাণে ছিলেন মুশফিক আর আলভী ও সহকারী ছিলেন, আরকে রাশেদ খান।

    এ প্রসঙ্গে এম এইচ মুন্না বলেন, “আমাদের খানসামার মেয়ে সূচনার গলায় অসাধারণ আবেগ ও গভীরতা আছে। রংপুর বেতারে গান গেয়ে শ্রোতাদের মন জয় করেছে। নতুন হলেও তার কণ্ঠে পেশাদারিত্ব আছে। MH Munna Production থেকে তাকে যুক্ত করেছি। ইতোমধ্যে তার কণ্ঠে একাধিক গান রেকর্ড হয়েছে, আরও হচ্ছে। সামনে সূচনার গাওয়া আরও কিছু নতুন গান মুক্তি পাবে। আশা করছি সে সামনে বড় কিছু করবে।” তিনি আরও বলেন, সূচনা রায় বর্তমানে একজন সম্ভাবনাময় নবীন কণ্ঠশিল্পী হিসেবে পরিচিত হচ্ছেন, যার কণ্ঠে আবেগ, পরিণত বোধ ও সরলতা মিলেমিশে এক অনন্য সংগীত অভিজ্ঞতা তৈরি করে। দর্শক-শ্রোতারা তার গায়কীর প্রশংসায় সোচ্চার।

    এম এইচ মুন্না এর আগেও ইউটিউবে একাধিক সুপারহিট নাটকে অভিনয়ের মাধ্যমে দেশব্যাপী খ্যাতি অর্জন করেছেন। তাঁর উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে-
    ‘বেকুব জামাই’, ‘বিয়ে পাগল বুলবুল’, ‘চুরি করা বউ’, ‘হাবু চোর’, ‘মিথ্যুক’, ‘সৎ অফিসার’, ‘বাপ ব্যাটার এক প্রেমিকা’, ‘সাইকো’, মিউজিক ভিডিও:  ‘কবুল কবুল’, সুন্দরী সুরাইয়া’,  ‘ঢাকা থেকে কলকাতা’, ‘প্রিয়া আমার প্রিয়া’ ইত্যাদি। এছাড়া তিনি চ্যানেল নাইনের ধারাবাহিক নাটক ‘মহা নায়ক’-এ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেও প্রশংসিত হয়েছেন।

    উল্লেখ্য, তাঁর কাজ ইতোমধ্যে দেশের একাধিক জাতীয় দৈনিক ও টেলিভিশনে প্রশংসিত হয়েছে।