• ঢাকা, বাংলাদেশ    
  • রবিবার , ২৪ ডিসেম্বর ২০২৩ ,৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  • জেলার সংবাদ

    চৌদ্দগ্রামে দৈনিক ইত্তেফাকের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

      মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: ২৪ ডিসেম্বর ২০২৩ , ৯:২৮:২৮ প্রিন্ট সংস্করণ

    কুমিল্লার চৌদ্দগ্রামে উৎসবমুখর পরিবেশে ও বর্ণাঢ্য আয়োজনে দৈনিক ইত্তেফাকের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

    রোববার দুপুর ১২টায় চৌদ্দগ্রাম বাজারের একটি মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় দৈনিক ইত্তেফাকের চৌদ্দগ্রাম সংবাদদাতা, সিনিয়র সাংবাদিক মাহবুবুর রহমান মিয়াজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম পৌরসভা যুবলীগের সভাপতি ও পৌর প্যানেল মেয়র সাইফুল ইসলাম পাটোয়ারী।

    এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক সমকালের চৌদ্দগ্রাম প্রতিনিধি মজিবুর রহমান বাবলু, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সভাপতি আবদুল জলিল রিপন, সাপ্তাহিক চৌদ্দগ্রাম পত্রিকার নির্বাহী সম্পাদক মো. এমদাদ উল্যাহ, দৈনিক কালবেলার চৌদ্দগ্রাম প্রতিনিধি আবু বকর সুজন, দৈনিক দিনকালের চৌদ্দগ্রাম প্রতিনিধি আবদুল মান্নান।

    দৈনিক যায়যায়দিন এর প্রতিনিধি মো. বেলাল হোসাইনের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আনন্দ টিভির চৌদ্দগ্রাম প্রতিনিধি মিজানুর রহমান মিনু, দৈনিক খবরপত্রের প্রতিনিধি এম এ আলম, কুমিল্লার দর্পন প্রতিনিধি কাজী সেলিম, প্রতিদিনের সংবাদ এর প্রতিনিধি গোলাম রসুল, ভোরের ডাকের প্রতিনিধি আনিছুর রহমান, ৭১বাংলা টিভির প্রতিনিধি সফিউল আলমসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

    অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধে দৈনিক ইত্তেফাক পত্রিকার রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস। বাংলাদেশের সংবাদপত্রের ইতিহাসে দৈনিক ইত্তেফাক আজও এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে পাঠকের কাছে সমাদৃত হয়ে আছে।
    আলোচনা সভার পর ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা শেষ করে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।