খালেদ সিদ্দিকী, বগুড়া জেলা প্রতিনিধি ৯ সেপ্টেম্বর ২০২৩ , ৭:১২:৪৯ প্রিন্ট সংস্করণ
বগুড়ায় চাঞ্চল্যকর নয়ন হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১২, ৬ ই সেপ্টেম্বর (বুধবার) সকালে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- বগুড়ার গাবতলী থানার মড়িয়া গ্রামের বাসেদ মন্ডলের ছেলে আব্দুস সামাদ মন্ডল ও একই গ্রামের আনছার হাজীর ছেলে সেলিম হোসেন।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় বগুড়ার গাবতলী থানাধীন রানীনগর মাস্টারপাড়া এলাকায় অবস্থান করছে আসামিরা। সেই খবরে সকালে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের গাবতলী থানায় হস্তান্তর করা হয়েছে। বগুড়া র্যাব-১২ সিপিএসসি কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন বলেন, অভিযান চালিয়ে হত্যা মামলার পলাতক ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেফতার করা হয়েছে।











