• ঢাকা, বাংলাদেশ    
  • বৃহস্পতিবার , ২৭ জুন ২০২৪ ,৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  • উপজেলার সংবাদ

    খানসামায় তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

      মাসুদ রানা ২৭ জুন ২০২৪ , ৭:০৯:০৫ প্রিন্ট সংস্করণ

    0-4608x3466-0-0#

    দিনাজপুরের খানসামা উপজেলায় তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে।

    বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় এ মেলার আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজ উদ্দিনের সভাপতিত্বে র‌্যালি ও ফিতা কেটে এ কৃষি মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা ভরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা হাবিবা আক্তার স্বাগত বক্তব্য প্রদান করেন। এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন।

    এর আগে অতিথিরা কৃষি মেলার স্টল ঘুরে দেখেন। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষক,কৃষাণ- কৃষাণী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

    উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা হাবিবা আক্তার জানান, কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। এতে মোট ২৪টি স্টল প্রদর্শন করা হয়েছে। আগামী ০১ জুলাই পর্যন্ত এ মেলা চলবে।