• ঢাকা, বাংলাদেশ    
  • সোমবার , ১৩ মে ২০২৪ ,২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  • উপজেলার সংবাদ

    ডোমারে ‘আন্তর্জাতিক নার্সেস দিবস’ পালিত 

      আজমির রহমান রিশাদ, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : ১৩ মে ২০২৪ , ১:৫৩:৩৩ প্রিন্ট সংস্করণ

    আজমির রহমান রিশাদ, ডোমার (নীলফামারী) প্রতিনিধি :

     

     

     

     

    ‘আমাদের নার্স- আমাদের ভবিষ্যৎ, অর্থনৈতিক শক্তি- নার্সিং সেবার ভিত্তি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ‘আন্তর্জাতিক নার্সেস দিবস’ পালিত হয়েছে।

     

    রবিবার (১২ই মে) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং কর্মকর্তার আয়োজনে হাসপাতাল চত্বর থেকে আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষ্যে একটি র‍্যালি বের হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ হাসিবুর রহমান।

     

    ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) ও স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আল-আমিন রহমানের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রায়হান বারী।

     

    এসময় আরও বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (গাইনী এন্ড অবস) ডাঃ ফারজানা আফরিন, মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডাঃ মোঃ কামরুল হাসান নোবেল, সিনিয়র স্টাফ নার্স রুবাইয়া রহমান, মিডওয়াইভ জান্নাতুল ফেরদৌস প্রমুখ।

     

    দিবসটি উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত কর্মকর্তা-কর্মচারী সহ নার্স ও মিডওয়াইভদের শপথ বাক্য পাঠ করান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স মাধবী রানী রায়।