• ঢাকা, বাংলাদেশ    
  • সোমবার , ৪ ডিসেম্বর ২০২৩ ,২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  • জেলার সংবাদ

    ঠাকুরগাঁওয়ে মহিলা সংস্থার আলোচনা সভা ও মানববন্ধন 

      মোঃ মিনহাজ আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি ৪ ডিসেম্বর ২০২৩ , ৪:৫৩:২৪ প্রিন্ট সংস্করণ

     

    ঠাকুরগাঁওয়ে মহিলা সংস্থার আলোচনা সভা ও মানববন্ধন

     

     

     

    ২৫ নভেম্বর হতে ১০ ডিসেম্বর পর্যন্ত ২০২৩ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

     

    সোমবার দুপুরে সদর উপজেলা পরিষদ এলাকায় জেলা জাতীয় মহিলা সংস্থার কার্যালয়ের সামনে মহিলা সংস্থার আয়োজনে

    এই আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

     

    জাতীয় মহিলা সংস্থা ঠাকুরগাঁও জেলা কর্মকর্তা সাদিকুল ইসলাম এর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থা ঠাকুরগাঁও জেলা চেয়ারম্যান তাহমিনা আক্তার মোল্লা,

    মহিলা সংস্থার সাবেক জেলা কর্মকর্তা নার্গিসা আরা চৌধুরী, নারী নেত্রী রেখা রানীসহ অন্যান্যরা।

     

    এ সময়ে নারীর নির্যাতন বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা ও বর্তমান সময়ে অবহেলিত নারীদের নিয়ে আরতো সামাজিক উন্নয়নসহ নারীদের বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।