• ঢাকা, বাংলাদেশ    
  • সোমবার , ৮ জুলাই ২০২৪ ,৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  • উপজেলার সংবাদ

    দুই সন্তানের জননীকে ধর্ষণের চেষ্টা

      মাসুদ রানা ৮ জুলাই ২০২৪ , ৯:১৭:০১ প্রিন্ট সংস্করণ

    দুই সন্তানের জননীকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভিকটিম নিজেই বাদী হয়ে রবিবার (৩০ জুন) রাতে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    ঘটনাটি ঘটেছে দিনাজপুরের খানসামা উপজেলার ১নং আলোকঝাড়ী ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামে। অভিযুক্ত মো. শাহিনুর রহমান (৩০) ওই এলাকার মজিবর রহমানের ছেলে।

    অভিযোগে তিনি লিখেন, শাহিনুর ও আমার স্বামীর সাথে কুমিল্লা জেলায় ইট ভাটায় মৌসুমী শ্রমিক হিসেবে কাজ করেন। এমতাবস্থায় কুমিল্লা জেলায় ইট ভাটায় মৌসুমী শ্রমিক হিসেবে কাজ করাকালে শাহিনুর ছুটিতে আসে। পাড়া-প্রতিবেশী হওয়ার সুবাদে শাহিনুর বিভিন্ন সময় আমাকে একাকী পেলে কু-প্রস্তাব দেন। আমি লোকলজ্জার ভয়ে বিষয়টি গোপন রাখি। এমতাবস্থায় আমার স্বামী কর্মস্থলে থাকার সুবাদে কুমিল্লায় অবস্থানকালে বৃহস্পতিবার (২৭ জুন) রাত ৯ টায় আমি সন্তানদ্বয়কে নিয়ে রাতের খাবার শেষে আমার বসতবাড়ীর পশ্চিম দুয়ারী শয়ন ঘরের খাটের উপর শুয়ে থাকাবস্থায় শাহিনুর বাড়ী ফাঁকা দেখতে পেয়ে চুপিসারে আমার শয়ন ঘরে প্রবেশ করে। একপর্যায়ে সে তার হাত দিয়ে আমার মুখ চেপে ধরে এবং আমাকে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য কু-প্রস্তাব দেয়। আমি তার কু-প্রস্তাবে রাজী না হওয়ায় আমার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণের উদ্দেশ্যে ধস্তাধস্তি করেন। আমার পরিহিত শাড়ী কাপড় খোলার চেষ্টা করে। তখন আমি কৌশলে মুখ দিয়ে আসামীর হাত সরে দিয়ে ডাক-চিৎকার করতে থাকি। আমার চিৎকারে আশপাশে থাকা লোকজন এগিয়ে আসে, লোকজনের উপস্থিতি টের পেয়ে শাহিনুর পালিয়ে যায়।

    এই বিষয়ে শাহিনুরের সঙ্গে কথা বলতে তার বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। এরপর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলে মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

    স্থানীয় ইউ‌পি সদস‌্য আনারুল ইসলাম জানান, বিষয়‌টি সম্প‌র্কে আ‌মি অবগত আ‌ছি। ধর্ষণের বিষয়টি শাহিনুর আমার কাছে স্বীকার করেছে। আমরা চাই দ্রুত আইনের আওতায় এনে শাহিনুরের বিচার হোক।

    খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাহারুল ইসলাম বলেন, ধর্ষণের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।