• ঢাকা, বাংলাদেশ    
  • রবিবার , ৩ ডিসেম্বর ২০২৩ ,৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  • দুর্ভোগ

    মীরসরাইয়ে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত

      এস এম জাকারিয়া, চট্টগ্রাম প্রতিনিধি  ৩ ডিসেম্বর ২০২৩ , ৮:৩৭:১২ প্রিন্ট সংস্করণ

    মীরসরাইয়ে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত

     

    মীরসরাইয়ে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত

     

    চট্টগ্রামের মীরসরাইয়ে চট্টগ্রামমুখী মালবাহী ট্রেনের একটি বগির সামনের চার চাকা লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে।

     

    অদ্য ৩ডিসেম্বর, ২০২৩ খ্রি. রবিবার দুপুর আনুমানিক ২:০০ ঘটিকার দিকে উপজেলার নিজামপুর পুরাতন রেল স্টেশন এলাকায় এই দূর্ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায় নি।

     

    প্রত্যক্ষদর্শী কয়েকজন এলাকাবাসী থেকে জানা যায়, মালবাহী একটি রেলগাড়ীর ইঞ্জিনের ৭ম বগির সামনের ৪টি চাকা রেললাইন থেকে বিচ্যুত হয়ে নিচে নেমে গেলে এই ঘটনা ঘটে । এতে যদিও কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ ছিলো, তবে কেউ আহত বা নিহত হয় নি।

     

    সীতাকুণ্ড পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমজাদ হোসেনের সাথে কথা বললে তিনি বলেন, চট্টগ্রাম গামী একটি মালবাহী রেলগাড়ির ইঞ্জিনের সাত নম্বর বগীর সামনের ৪টি চাকা লাইনচ্যুত হয়েছে। বর্তমানে ডাউনলাইনের সকল ট্রেন আপলাইনের মধ্য দিয়ে চলাচল করবে এবং কুমিল্লা জেলার লাকসাম থেকে রিলিফ ট্রেন এলে মালবাহী রেলগাড়ির চাকা উদ্ধারের কাজ শুরু হবে। আশা করছি সন্ধ্যার আগে দুর্ঘটনা কবলিত ট্রেন উদ্ধার করা সম্ভব হবে।

     

    মীরসরাই-সীতাকুণ্ড রেলওয়ের সুপারভাইজার নজরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্য বলে বলেন, উদ্ধারকারী একটি ট্রেন কুমিল্লার লাকসাম থেকে রওনা দিয়েছে। এসে পৌঁছালে উদ্ধার কাজ শুরু হবে, তবে শেষ হতে কতক্ষণ লাগবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। যত দ্রুত সম্ভব উদ্ধারকাজ শেষ করে রেল চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে বলে তিনি আশ্বাস দেন।